উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে হাতিয়া ভবেশ টারিরপাড়া এলাকায়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ টারিরপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে সোহেল রানা (১৪) সোমবার রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়। পল্লী চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা চলাকালীন সময়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার সকালে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সোহেল রানা পাশ্ববর্তী রৌমারি উপজেলার টাপুরচর হাফেজিয়া মাদরাসায় হেফজ শাখার শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত শিশুর চাচা জিয়াউর রহমান ও বোন জামাই আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাত থেকেই সোহেল অসুস্থ্য ছিল। কি কারনে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা আমরা জানি না। মঙ্গলবার বেশি অসুস্থ্য হলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কতর্ব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান বলেন, ডায়রিয়া আক্রান্ত ওই কিশোরকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
হাতিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই শিশু।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি