যাকাতের কাপড় আনতে গিয়ে লাশ হলেন মা-মেয়েসহ ৪ নারী
যাকাতের কাপড় কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাশ হলেন মা-মেয়েসহ ৪ নারী। বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
নিহতদের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন মা-মেয়েসহ চার নারী। তারা রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied