সোনারগাঁওয়ে আরো ২৯ জন করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা ভাইরাসের দাপট বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জনের ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা নমুনা সংগ্রহের তুলনায় শনাক্তের হার ৪১ শতাংশ। সুস্থ হয়েছেন আরো ৩৬ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ৭০ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো ৩৬ জন। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫২ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সোনারগাঁও পৌরসভায় ৪ জন, মোগরাপাড়া ইউনিয়নে ৮ জন, পিরোজপুর ইউনিয়নে ৭ জন, সনমান্দি ইউনিয়নে ১ জন, কাঁচপুর ইউনিয়নে ৩ জন, শম্ভুপুরা ইউনিয়নে ১ জন, বৈদ্যেরাবাজার ইউনিয়নে ২ জন, নোয়াগাঁও ইউনিয়নের ২ জন ও জামপুর ইউনিয়নে ১ জন রয়েছেন।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ