উদ্বোধন হলো চবকের আনসার ব্যারাক ও বহুতল কার শেড
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন আনসার ব্যারাক ও বহতল কার শেড গত মঙ্গলবার (১৮ এপ্রিল) উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান। জানা যায় ১৪ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৫১ টাকা ব্যয়ে নব নির্মিত আনসার ভবনে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, আধুনিক ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সকল সুযোগ-সুবিধা। অপরদিকে ২৮ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা ব্যয়ে নির্মিত বহুতল কার শেডে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এটির আয়তন প্রায় ২৯০০০ স্কয়ার ফিট এবং গ্রাউন্ড ফ্লোরে ১০৭ টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১ টি করে কার পার্কিং এর সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ। বন্দর কর্তৃপক্ষের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন