ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায়ে রেকর্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৪:২৮

ঈদের ছুটির প্রথম দিনেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপকহারে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। যানবাহনের মধ্যে ব্যক্তি যানবাহন ও মোটরসাইকেলের সংখ্যা বেশি লক্ষ্যে করা গেছে। এরফলে টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে গত ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা।

জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টয় সেতু‌তে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হ‌য়ে‌ছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এতে সব মিলিয়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ঈদের ছুটির প্রথম‌ দি‌নেই সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত