জেএসডির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় সমাজ তান্ত্রিক দল ( জেএসিড) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত সোমবার (১৭ এপ্রিল) নগরীর স্টেশন রোডে একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর জেএসডির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জবিউল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, আব্দুল বাতেন বিপ্লব নাগরিক ঐক্যের প্রতিনিধি, মুন্না চৌধুরী প্রমুখ।
আলোচনা ও ইফতার মাহফিলে আরো আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মালেক গাজী, সোলায়মান খান, নুরুল আরশাদ চৌধুরী আসু, মশিউর রহমান খান, তাজুল ইসলাম, এস এম ইউসুফ, মোহাম্মদ ইয়াকুব, শফিউল আলম খোকন, এসএম কামাল উদ্দিন, শাহাবুদ্দিন, মোহাম্মদ মুবিন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেলসহ আরো অনেকে।
বক্তারা স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক ও সাবেক ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রবের ১০ দফা যেমন উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান, নিরপেক্ষ নির্বাচন, সংবিধান সংশোধন, প্রাদেশিক সরকার গঠন, সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন, রাষ্ট্রযন্ত্র মেরামত, অংশীদারিত্ব মূলক শ্বাসন ব্যবস্থা প্রতিষ্ঠাসহ বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠন করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব
Link Copied