ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৪-২০২৩ রাত ১০:২৭
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির প্রথম দিনে ১৫০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বুধবার (১৯ এপ্রিল) নগরীর এক্সসেস রোডস্থ আবদুল্লা কনভেনশ হলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু'র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু'র সঞ্চালনায়  ঈদ  সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
 
প্রধান অতিথির ব্যক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সাধারণ নাগরিক আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে চিকিৎসা সেবা, গৃহহীনদের বাড়ি নির্মাণ, ১৫টাকায় চাল, সন্তানের অভিবাবক হিসেবে বাবা'র পাশাপাশি  মায়ের নাম সংযুক্ত করে মায়েদের অধিকার নিশ্চিত করেছেন। আল্লাহ তায়ালা জননেত্রী  শেখ হাসিনাকে বাংলাদেশের রহমত হিসেবে পাঠিয়েছেন। ৭৫-র ১৫ আগষ্ট  বাবা, মা, ভাই ছোট রাসেল সহ স্বজন হারানোর দু:খ নিয়ে দিন রাত এই দেশে মানুষের ভাগ্য উন্নয়নের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার নির্দেশে তার উসিলায় আমাদের নেতা কর্মিরা যারা যা কিছু আছে তাই নিয়ে মানুষের সেবায় নেমে পড়েছে। এই রামজান মাসে দোয়া কবুল হয় বেশি তাই আমাদের প্রধানমন্ত্রী যাতে শতায়ু হন অবশ্যই সবাই দোয়া করবেন। এই দেশের মানুষের স্বার্থ রক্ষায়, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনে মানবতার নেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। 
 
এসময়  আরো বক্তব্য  রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি  আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চসিক কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সহসভাপতি তসলিম উদ্দিন, আজাদ খান অভি, ২৭ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার