বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৬ হাজার মোটরসাইকেল পারাপার
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় বাস ও ট্রাক যানবাহন ছাড়াও মোটরসাইকেলের চাপ বেড়ে দাঁড়িয়েছে কয়েকগুণ। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, এরফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল ও পশ্চিম সিরাজগঞ্জ অংশের উভয় পার দিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের অধিক মোটরসাইকেল পারাপার করেছে। এছাড়াও ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে ভোর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের চাপ কম ছিল। তবে, বিকাল থেকে চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঈদের ছুটির দিন থেকে যানবাহনের জটলা ছিল না। কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন স্থানে ঢাকাগামী যানবাহনের জটলার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ৬ হাজার ৮৪ টি মোটরসাইকেল পারাপার হয়। সবমিলিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার হচ্ছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি