ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ৩:২৭

প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। নেমে গেছে সেচ পাম্পের পানির স্তর। তাই বৃষ্টির আশায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া বটতলা ঈদগাঁ মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

ইসতিসকার নামাজে অংশ নেওয়া স্কুল শিক্ষক আলম বলেন, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করে গ্রামবাসী। গরমের কারণে মানুষ ও প্রাণীকুল নাকাল হয়ে পড়েছে। সবার খুবই কষ্ট হচ্ছে। জমির আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করছি। নিশ্চয়ই আল¬াহ আমাদের দোয়া কবুল করে এ পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।

কয়েড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার বলেন, তীব্র খরা আর প্রচণ্ড গরমে নাকাল দেশের মানুষ। ঘরে-বাইরে কোথাও এক চিলতে স্বস্তি মিলছে না। তীব্র দাবদাহের কারণে নিম্ন আয়ের মানুষ ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। শিশু ও নারীরা আরও কষ্ট পড়েছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল¬াহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় গ্রামবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

কয়েড়া পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বেলাল হোসেন বলেন, মহানবী (সা.) তৎকালীন সময়ে অনাবৃষ্টি ও খরার সময় সাহাবীদের সঙ্গে নিয়ে খোলা ময়দানে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করতেন। আমরা আমাদের প্রিয় নবীর (সা:) সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি। মহান আল¬াহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দিবেন- এমনটাই আমাদের প্রত্যাশা। 

ইসতিসকার নামাজ দু’রাকাত। আযান ও একামত ছাড়া জামাতে দুই রাকাত প্রকাশ্য কিরাআতে নামাজ আদায় করতে হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইসতিসকার’। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তখন কায়মনোবাক্যে দোয়া-প্রার্থনা করেন। পাপমোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইসতিসকার করতে হয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত