ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বাধীনতার ৫২ বছর পর নিজস্ব কার্যালয় পেল কয়রা উপজেলা আওয়ামীলীগ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-৪-২০২৩ দুপুর ৩:১১

স্বাধীনতার ৫২ বছর পর নিজস্ব কার্যালয় পেল কয়রা উপজেলা আওয়ামীলীগ।  নিজস্ব কার্যালয় পেয়ে উজ্জিবীত দলীয় নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় নির্মানের জন্য স্থানীয় সংসদ সদস্য  ৮ শতক জমি ক্রয় করে নির্মাণকাজ শুরু করেছেন।  ইতিমধ্যে শেষ হয়েছে গেট, সিমানা প্রাচীরসহ মাটি ভরাটের কাজ। দীর্ঘদিন পরে নিজস্ব কার্যালয় নির্মান হওয়াতে উজ্জিবিত নেতা কর্মীরা। স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে , দীর্ঘদিন নিজস্ব জায়গায় দলীয় কার্যালয়  নির্মানের জন্য নেতা-কর্মীরা জোর দাবি জানিয়ে আসছিলো । নেতা-কর্মীদের দাবীর পরিপ্রেক্ষিতে  স্থানীয়  সংসদ সদস্য জমি ক্রয় করে দলীয় কার্যালয় নির্মানের  জন্য আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যহত রেখেছেন। জানা গেছে, স্বাধীনতার পর থেকে  কয়রা উপজেলা আওয়ামীলীগের সকল কার্যক্রম পরিচালিত হয় ভাড়া করা ঘরে। যা এখনো চলমান রয়েছে। আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে  উপজেলা সদরে স্থায়ী ভাবে দলীয় কার্যালয় নির্মানের জন্য জমি ক্রয়ের চেষ্টা করছিলেন। অবশেষে ২০২১ সালের  ৩ নভেম্বর নিজস্ব অর্থায়নে আট শতক জমি ক্রয় করে দলীয় কার্যালয় নির্মানের জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর রেজিস্টি করে দেন। কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রি বলেন, আওয়ামীলীগকে আরও শক্তিশালী করতে সংসদ সদস্য  জমি ক্রয় করে দলীয় কার্যালয়ে নির্মাণ করে দিচ্ছেন। স্থায়ী ভাবে দলীয় কার্যালয় নির্মাণ করার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্যকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুলনা-৬,(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু জানান, দির্ঘদিন কয়রা উপজেলা আওয়ামী লীগের সকল কার্যক্রম ভাড়ার ঘরে পরিচালিত হয়। নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নিজস্ব জমিতে স্থায়ী ভাবে দলীয় কার্যালয় নির্মানের দাবি জানালেও  সুবিধামতো জমি না পাওয়ায়  দলীয় কার্যালয় নির্মাণের কাজ বিলম্ব হয় । অবশেষে জমি ক্রয়ের  সাথে সাথে নির্মাণকাজ শুরু করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি