ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সুদান থেকে আরও ১৯৫ জনকে উদ্ধার করল সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১২:১৯

আফ্রিকার দেশ সুদান থেকে আরও ১৯৫ বিদেশিকে উদ্ধার করেছে সৌদি আরব। শুক্রবার (২৮ এপ্রিল) সংঘাতপূর্ণ সুদান থেকে দ্বিতীয় দফায় তাদের সৌদিতে নিয়ে আসা হয়।

এর আগে একই দিন বাংলাদেশিসহ ৫২ বিদেশিকে উদ্ধার করেন দেশটির উদ্ধারকারীরা। তবে দ্বিতীয় দফায় যে ১৯৫ জনকে উদ্ধার করা হয়েছে এরমধ্যে কোনো বাংলাদেশি নেই।

নতুন করে আরও ১৯৫ জনকে উদ্ধার করার ব্যাপারে টুইটারে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শুক্রবার সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে পাকিস্তান, ফিলিস্তিন, থাইল্যান্ড, মরিশাস, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইরাক, মিসর, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার ১৯৫ জন নাগরিক রয়েছেন। তাদের এইচ এম এস মক্কা জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, সুদান থেকে সবমিলিয়ে ২ হাজার ৯৯১ জনকে উদ্ধার করেছেন সৌদি উদ্ধারকারীরা। এরমধ্যে ১১৯ জন সৌদির নাগরিক। আর বাকি ২ হাজার ৮৭২ হলেন ৮০টি ভিন্ন দেশের মানুষ।

এদিকে সুদানে দুই বাহিনীর লড়াই শুরুর পর দেশটিতে আটকা পড়েছেন হাজার হাজার বিদেশি। এরমধ্যে রয়েছেন অসংখ্য বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই এখন দেশে ফিরে আসতে চাচ্ছেন।

সুদানে আটকে পড়া বাংলাদেশিদের আগামী ২‌ মের মধ্যে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ৩ বা ৪ মের মধ্যে বাংলাদেশিরা জেদ্দায় পৌঁছাবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শনিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে ৭০০ জন ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা