ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে এপিবিএন এর অভিযানে ১ কোটি টাকার স্বর্ণ সহ ১ জন আটক


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ন সহ ১ জনকে আটক করছেন এপিবিএন।  ঈদুল ফিতর উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে স্বর্ণ সহ মো: রুস্তম আলী নামে ০১ জনকে আটক করা হয়েছে। আজ (২৮ শে এপ্রিল) সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, সন্ধ্যা ০৬ টায় অভিযুক্ত রুস্তম আলীকে(৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়েউ আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশী করা হলে তার সাথে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ০৬ টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকার সহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ন বের করে দেন এবং তিনি তাঁর উক্ত  স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে  বিশেষ ক্ষমতায় আইন, ১৯৭৪ এর ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মো: রুস্তম আলী(৩৮) দক্ষিন বাঘাপুর, কেরানিগঞ্জ, ঢাকার অধিবাসী।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসে বিশেষ পরিচালিত এই  অভিযানে এখন পর্যন্ত প্রায় ০৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী