কমলগঞ্জে স্বামীর রহস্যজনক মৃত্যু : পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামী বিজয় বাউরীকে (৪০) হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রী অস্টমী বাউরী (৩৫) ও প্রেমিক সেলিম মিয়াকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের নতুন লাইন এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ফুলবাড়ী চা বাগানের নতুন লাইন এলাকার চা শ্রমিক বিজয় বাউরীর স্ত্রী অস্টমী বাউরী (৩৫) গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই এলাকার চাঁন মিয়ার ছেলে সেলিম মিয়ার (৩০) সাথে। দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার ভোরে স্ত্রী অস্টমী বাউরী স্বামী ঘুমিয়ে যাওয়ার পর প্রেমিক সেলিম মিয়া ঘরে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে নিহত বিজয়ের বড় ভাই দয়াল বাউরী স্থানীয় লাল বাবু বাউরী ও বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পালকে অবহিত করেন। পরে তারা চা বাগানের লোকজনদের সাথে নিয়ে ঘরে থাকা প্রেমিক সেলিম ও বিজয়ের স্ত্রীকে আটক করেন। এ সময় ঘুমন্ত স্বামী বিজয় বাউরীকে অসচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চা বাগানের ডাক্তারকে খবর দিলে ডাক্তার সকাল ৬টায় এসে বিজয়কে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা প্রেমিক যুগলকে বেঁধে রেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এ সময় নিহত বিজয়ের স্ত্রী ও প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের ধারণা, স্ত্রী রাতে খাবারের সাথে ঘুমের বড়ি খাওয়ানোর কারণে তার মৃত্যু হতে পারে। তবে নিহতের মা যমুনা বাউরী অভিযোগ করে বলেছেন, তার ছেলেকে ছেলের বউ ও প্রেমিক সেলিম মিয়া হত্যা করেছে। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied