ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশের নির্যাতনে গাড়ি চালকের হাড় ভেঙ্গে গেছে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ৪:১৮

চট্টগ্রামের সীতাকুন্ড থানার  সেকেন্ড অফিসার মুকিব হাসান বেলাল নামের এক গাড়ি চালককে কোন অভিযোগ ছাড়া তার কক্ষে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনে গাড়ি চালকের হাড় ভেঙ্গে যাওয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। 
 জানা গেছে,গত ১২ এপ্রিল রাত ১০টায় ইয়াছিন নগর  বাড়বকুন্ড এলাকা থেকে কোন কারণ ছাড়াই পিকআপ চালক বেলালকে  হ্যান্ডকাপ পরিয়ে লাঠি পিটা করে হাত ভেঙ্গে দেয়। চারজন মিলে কথা বলার সময় শওকত চৌধুরী নামের এক ব্যক্তির সাথে বাকবিতন্ডা হয়। শওকত চৌধুরীর কথামত পুলিশ থানায় নিয়ে গাড়ি চালক বেলালের উপর অমানবিক নির্যাতন চালায়। কোন মামলা ও অভিযোগ, জিডি না থাকলেও সীতাকুন্ড থানার  সেকেন্ড অফিসার মুকিব হাসান, এএসআই আরিফ ওসির বডিগার্ড জামিল বেলালকে তার কি অপরাধ জানতে চাইলেও কোন কথা বার্তা ছাড়াই থানায় নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গাড়ি চালক বেলাল থানায় অজ্ঞান হয়ে পড়ে যায়।  আতংকে আছে বেলাল ও তার পরিবার। জ্ঞান ফিরলে থানা থেকে পুলিশ ছেড়ে দেয়। ঘটনার দিন রাত ১২ টার পরে  বেলালকে থানা হেফাজত থেকে আহত অবস্থায় ছাড়লে বেলালেল পরিবার প্রথমে মডার্ন হাসপাতালে ভর্তি করান। পরে সীতাকুন্ড সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বেলালের পরিবারকে হুমকি দেয় যাতে এ ঘটনা প্রকাশ না করে। এ ভয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ইচ্ছে থাকলেও পরে জীবনের নিরাপত্তার কথা ভেবে ইউএসটিসি বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা ভর্তি করান। বর্তমানে চিকিৎসাধিন রয়েছে। রোববার ৩০ এপ্রিল হাড় জোড়া লাগানো অপারেশন  সেলাই  খোলার কথা। কিন্তু বেলালের চিকিৎসার সকল কাগজপত্র এসআই মুকিব হাসান ও এক ব্যক্তি জোর পূর্বক ছিনিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে চিকিৎসা খরচ এসআই মুকিব হাসান দিয়েছে বলেও জানান বেলাল।  এ বিষয়ে জানার জন্য সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ মুকিব হাসানের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং ঘটনার বিষয়ে কিছু জানে না বলেও দাবি করেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার