ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ৪:৪৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। (২৮এপ্রিল) শুক্রবার সকাল ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান মিছবাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ ইকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ অতিথির বক্তব্যদদেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মাদ মোসতানশির বিল্লাহ, ধর্মপাশা উপজেলা সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বীর মুক্তিযোদ্ধা ছফেদ আলী, এডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার ও ধর্মপাশা উপজেলা সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহমেদকে ক্র‍্যাস্ট প্রদান করেন। এছাড়াও সকল এডভোকেটকে যৌথভাবে ক্র‍্যাস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার