বধ্যভূমি এখন ছাগলের চারনভূমি
বর্তমানে বধ্যভূমিটি গো- ছাগল চারণ ভূমিতে পরিণত হয়েছে। এটি গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। স্মৃতিফলকে লেখা ‘পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমি ৭১’।
২৯ এপ্রিল দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, বধ্যভূমিটির বেহাল দশা। তিন দিকে গাছপালা ও ঝোঁপঝাড়। তিন ফুট উচ্চতার সীমানা প্রাচীর তবে গেট থাকলে ও নেই রক্ষনাবেক্ষনের কোন ব্যবস্থা । ভেতরে যত্রতত্র মলমূত্র ও ময়লা-আবর্জনাসহ চারদিক দুর্গন্ধময়।
সীমানা প্রাচীরের ভেতরে বেঁধে রাখা হয়েছে গবাদিপশু। স্মৃতিস্তম্ভের অর্ধেক মেঝে পাকা হলেও সেখান থেকে হারিয়ে গেছে ইট।
জানা গেছে, ২০০৫ সালে এ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। পরে গেট নির্মান সংস্কার ও রং করা হয়। রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় সামান্য বৃষ্টি হলেই বধ্যভূমির ভেতরে পানি জমে থাকে। পানি নিষ্কাশনে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।
পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বেশ কয়েকজন এ প্রতিবেদককে বলেন, শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ এই বধ্যভুমি।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান জানান, ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজনকে ধরে নিয়ে এসে গুলি করে ও অনেক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো জানান তালা ভেঙ্গে যারা গরু ছাগল বেঁধে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা সময়ের দাবী। তবে বধ্যভুমি সংস্কারের জন্য ইতোমধ্যেই টেন্ডার হয়ে ১৫ শতক জমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়গাটি সরেজমিনে তদন্ত করেছেন।অতি শীঘ্রই কাজ শুরু করা হবে।
কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা জামায়াতে আমির আবু বক্কর ছিদ্দিক বলেন বধ্যভুমিতে গরু ছাগল বাধার বিষয়টি আমার জানা নেই।
বধ্যভূমিটি গো ছাগল চারন ভুমিতে পরিনত হয়েছে সংরক্ষণে কী উদ্যোগ নেওয়া হয়েছে, জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন গো ছাগল বাঁধার বিষয়ে আমার জানা নেই। তবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক অলিউর রহমান বলেন বধ্যভুমিকে যারা গো চারন ভুমিতে পরিনত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied