ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গাড়িদহ-জামাদার পুকুর লিংক রোডে কালভার্ট ভেঙে হয়েছে মরণ ফাঁদ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ৩:৫৮
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ-জামাদার পুকুর সংযোগ রাস্তার গাড়িদহ এলাকায় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছয় মাসের ও অধিক সময় হয়ে গেল অথচ সংস্কারের কোন উদ্যোগ নেই। 
 
সরেজমিনে যেয়ে দেখা যায়, উক্ত ব্রিজটির ঢালাই ভেংগে পড়েছে। কোয়ালিটি ফিডস লি: এর পক্ষ থেকে স্টিলের পাটাতন দেওয়া হয়েছে যার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন, শিক্ষার্থী, ব্যাবসায়ী এবং সাধারণ মানুষ। রাস্তার দুপাশ দিয়ে কয়েকটি ভারী শিল্প কারখানা সহ বেশ কয়েকটি স্কুল- কলেজ-মাদরাসা, হ্যাচারি ও অন্যান্য অর্থলগ্নি প্রতিষ্ঠান রয়েছে। ফলে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারি ও হালকা যানবাহনসহ গণপরিবহন চলাচল করে। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত প্রায় হাজার হাজার মানুষ চলাচল করছেন। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।
 
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, কালভার্ট ভেঙে যাওয়ার কারণে এ সড়কের সকল ধরনের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। মানুষ এবং যানবাহন যাতায়াতের সুবিধার্থে  কালভার্টের সংস্কার বা নতুন করে নির্মাণ করা একান্ত প্রয়োজন। 
 
উপজেলা প্রকৌশল অধিদফতরের উপসহকারী  প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাশ হয়ে আসবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান