শাহজালালে ৬০২ গ্রাম সোনাসহ গ্রেফতার ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০২ গ্রাম স্বর্ণসহ মো. ফারুক খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাতের ওপর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বলেন, মো. ফারুক খাঁকে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। সাদাপোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।
পরে তাকে আটক করে এপিবিএনের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে। তিনি নিজে চারটি গোল্ডবার (ওজন ৪৬৪) এবং ১৩৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৬০২ গ্রাম স্বর্ণ বের করে দেন। তবে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, ঈদ উপলক্ষে এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসে এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কেজির বেশি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস ও বিপুল পরিমাণ শুল্কযোগ্য পণ্য আটক করা হয়।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার