ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে মহান মে দিবস পালন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৯:৩
মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এরই
ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর আয়োজনে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে কোনাবাড়ী মন্ত্রী মার্কেট এর সামনে থেকে র‍্যালীটি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে সাইবোর্ড এলাকা ঘুরে কোনাবাড়ী বিসিক ২ নং গেটের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গার্মেন্টস
শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি আশরাফুজ্জামান। আলোচনাসভায় গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম মুজরী ২৩ হাজার টাকা, মাতৃকালীন ছুটি ছয় মাস, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত,ধর্মঘট নিষিদ্ধ বিল বাতিল করা,বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধের দাবি জানান তারা। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক