ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৯:১৬
দুনিয়াতে ভাই যে বড় বাধন আর যদি পরিবারে বড় ভাই থাকে সেখানেত বাবার সমমর্যাদা স্থান থাকে তার।অথচ সেই বড় ভাইকে জীবন দিতে হলো,ছোট ভাইয়ের আঘাতে বলছিলাম এমন দুঃখজনক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) কে হত্যা করার অভিযোগ উঠেছে।
 
সোমবার (১ মে) সকাল ৮টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটোর বসান রাশিদুল। রোববার রাতে বড় ভাই মটোরটি চুরি করলে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে  রাশিদুলের মৃত্যু হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা ইবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বলেন, তুচ্ছ ঘটনার জেরে শান্তিডাঙ্গা এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত রাশিদুলের ভাই শহিদুল পলাতক রয়েছে। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নাই। তবে দোষীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ' রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার