ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:১৫

শ্রমিক সংকটে মাঠেই আটকে গিয়েছিল অসহায় কৃষকের পাকা ধান। ধান কাটতে ঋণের জন্য একটি সমিতির অফিসে ঘুরছিলেন কৃষক। সেই ধান মে দিবসে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখা। পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় ধান কাটার এ আয়োজন করা হয় বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
জানা যায়, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের কৃষক শাহাদাৎ হাওলাদার। কালবৈশাখী ঝড়, শ্রমিক সংকটসহ নানা সমস্যায় ঘরে তুলতে পারছিলেন না বোরো-২৮ জাতের সাড়ে ৭ কাঠা জমির পাকা ধান। ঋণ নিয়ে ধান কাটার জন্য ঘুরছিলেন সমিতির অফিসে। বিষয়টি জানার পর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীরা বিকালে সেই ধান কেটে কৃষক শাহাদাতের ঘরে তুলে দিয়ে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, দপ্তর সম্পাদক সাকিল শিকদার অপু, সমাজকল্যান সম্পাদক অমিত বিশ্বাস, সদস্য আতিকুল ইসলাম হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন বলেন, কালবৈশাখী ঝড়, শ্রমিক সংকটসহ ও নানাবিধ সমস্যার কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। কয়েকদিন যাবত একটি সমিতি থেকে ঋণ নেয়ার জন্য ঘুরছিলাম। সেই খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এসে জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আজ তাদের কারণে জমির পাকা ধান কাটতে সমিতি থেকে ঋণ নিতে হয়নি আমার। আর ধান মাঠে পড়ে নষ্ট হয়নি। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কৃষক শাহাদাত হোসেন জমির পাকা ধান কাটার জন্য একটি সমিতি থেকে ঋণ নেয়ার জন্য ঘুরছিলেন। এমন তথ্য আমার কাছে পৌঁছালে টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকায় খোঁজ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিয়ে সেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে এসেছি।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় শাখার নির্দেশনা ছিল এ সময় বিভিন্ন সংকটে আটকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার বিষয়ে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী টোনা ইউনিয়নের এক অসহায় কৃষকের মাঠে থাকা পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত