ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দোহার উপজেলার আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ৪:৩১
ঢাকার দোহার উপজেলার আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কার্য নির্বাহী পরিষদের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার  (১ মে) দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। পরে বিভিন্ন ইউনিয়নের নেতারা কর্মীরা থানা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ফুলদিয়ে বরণ করে নেন।
 
দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন, নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত ককরার জন্য নেতাকর্মীদের দিক নির্দেষনা দেন।
 
তিনি আরো বলেন, সরকারের এই উন্নয়নকে তরান্বিত করতে অতীতের মতই দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নতুন কমিটির সকল নেতাকর্মীরা,বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, রায়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা