পূর্ব শত্রুর জেরধরে মসজিদের ক্যাশিয়ারকে হেয়ো করার চেষ্টা
আমি সভাপতিও না, সেক্রেটারিও না, আমি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের একজন ক্যাশিয়ার। কান্না জড়িত কন্ঠে বলছিলেন নজরুল ইসলাম বুলবুল সিকদার ।
সরেজমিন সাংবাদিকদের সাথে নজরুল ইসলাম বুলবুল বলেন,একটি কুচক্রী মহল সমাজে আমাকে হেয়ো করার জন্য অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের আমি ক্যাশিয়ার। আমার কাছে মসজিদের আয় ব্যয়ের সব হিসাব-নিকাশ আছে। কিছু দিন আগে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে লিখছে মসজিদের টাকা আত্মসাৎ করছি। আমি এর তিব্র প্রতিবাদ জানাই। আরও লিখছে মসজিদের মুসলিদের সাথে আমি খারাপ আচারন করি। চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর রহমতে আমি কোনদিন কারো সাথে খারাপ আচরণ করি নাই ও মসজিদের টাকা আত্মসাৎ করার প্রশ্নই ওঠে না। আমার কাছে মসজিদের ক্যাশ টাকা আছে এখন ৭৭৫২ টাকা।আর মসজিদের মিটিং ডাকার দায়িত্ব সভাপতি সাধারণ সম্পাদকের। মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক যখনই আমার কাছে হিসাব চাইবে আমি হিসাব দিতে প্রস্তুত আছি।
মসজিদের মুসল্লী নান্নু শিকদার, মোজাফফার শিকদার,বাদল শিকদার, শরিফ শিকদার বলেন,আমি শুনেছি একটি সোনালী বার্তা সংবাদপত্রে আমাদের নাম আসছে। আমাদের সাথে সাংবাদিকের সাথে কথা হয়েছে। কিন্তু মসজিদের ক্যাশিয়ার সাহেব টাকা আত্মসাৎ করেছে এ কথা আমরা বলি নাই।
এছাড়া মসজিদের মুসল্লি বশির শিকদার, শরিফ শিকদার,মোঃ সিরাজুল শিকদার, শামসুল হক শিকদার অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম বুলবুল ৫৬ নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের দীর্ঘদিন ক্যাশিয়ার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এই ভদ্রলোকটির ব্যবহার এতো খারাপ তা ভাষায় প্রকাশ করা যায়না। প্রতি শুক্রবার নামাজের শেষে যে টাকা মসজিদে ওঠে তিনি পকেটে করে নিয়ে যায়।কিন্তু তিনি মসজিদের হিসাব-নিকাশের খাতা আমাদের দেখান না।কিন্তু নজরুল ইসলাম বুলবুল মসজিদের টাকা আত্মসাৎ করছে এটা আমরা কারো কাছে বলি নাই।
দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের সভাপতি কাওছার শিকদার বলেন,প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে মুসল্লিরা যে টাকা দেয় সব টাকা মসজিদের ক্যাশিয়ার নজরুল ইসলাম বুলবুল পকেটে করে নিয়ে যায়। কতটাকা উঠলো আর কতো টাকা খাতায় জমা করলো আমরা কিছু জানিনা। দেখেন ও সমাজ নামাজ করে তাই ওর ভয়ে কেউ কিছু বলার সাহস রাখেনা।,আমি মেম্বারি ইলেকশন করছিলাম কিন্তু নজরুল ইসলাম বুলবুল আমার ইলেকশন করে নাই ওখান থেকে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied