একদিনে ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত
মাত্র একদিনের মধ্যে (২৪ ঘণ্টা) ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দুটি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।’
তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে কোনাসেনকোভ বলেছেন, ‘খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
মুখপাত্র ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেওয়া হয়েছে।
এরআগে সোমবার (১ মে) ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়। এর একদিন পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র দাবি করেছেন এক দিনের ব্যবধানে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা।
সূত্র: টাস নিউজ
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত