৪০ শতক জায়গা উদ্ধার করলো মিরসরাইয়ে বন বিভাগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া ইকো-পার্কের লেক সংলগ্ন এলাকায় সংরক্ষিত বনভূমিতে ঘর নির্মান কালে অবৈধভাবে জবর দখলকারীর ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ৪০ শতক জায়গা উচ্ছেদ ও দখলমুক্ত করে বনবিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা। ঘটনাস্থল হইতে বিপুল পরিমান বাঁশ,খুটি ও চিড়াই কাঠ জব্দ করা হয় ।
মঙ্গলবার (০২ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মহামায়া এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ৪০ শতক সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। দীর্ঘ দিন ধরে এ জায়গা গুলো দখলে রেখে আসছিলো দখলদাররা।
উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সার্বিক দিক-নির্দেশনায় উচ্ছেদ অভিযান করে মহামায়া ইকো-পার্কের মধ্যে অবৈধভাবে জবর দখলকারীর ৪০ শতক জায়গা উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়। জিরো টলারেন্স নীতিতে বনভূমি রক্ষায় একযোগে সবাইকে কাজ করতে হবে। আগামীতেও এধরনের দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied