শাহজাদপুরে চাষ হচ্ছে জাপানের মিষ্টি আলু
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাষ হচ্ছে জাপানের মিষ্টি আলু। নদীর তীরবর্তী জমি ও চরাঞ্চলের বেলে দো-আঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য যথেষ্ট উপযোগী। যেখানে পানির অভাবে অন্যান্য ফসল ভালো হয় না, সেখানে মিষ্টি আলুর ভালো ফলন পাওয়া যায়। ওকিনাওয়া একটি উন্নত মানের জাপানি মিষ্টি আলুর জাত। এ জাতের আলু দেখতে লাল বর্ণের হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় বাজার দরও ভালো এবং দামও বেশি।
প্রতিবিঘা জমিতে মিষ্টি আলু চাষ করতে প্রায় ২৭-৩০ হাজার টাকা ব্যয় হয়। প্রতিবিঘা জমি থেকে উৎপাদিত মিষ্টি আলু বিক্রি হয় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সব মিলিয়ে লাভবান হচ্ছেন চাষিরা। তাই অল্প পরিশ্রম ও কম খরচে বেশী লাভবান হওয়ায় এ অঞ্চলে মিষ্টি আলু চাষে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে।
উপজেলার জালালপুর ইউনিয়নের পাকুরতলা গ্রামে কৃষক ইউসুফ শেখ জানান-'উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উৎসাহে “কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় তার ২০ শতক জমিতে ওকিনাওয়া জাতের মিষ্টি আলু প্রদর্শনী দেয়। প্রতি শতক জমিতে ৩ মণ মিষ্টি আলু পেয়েছি। প্রকারভেদে প্রতি মণ মিষ্টি আলু স্থানীয় বাজারে বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন- মিষ্টি আলু অপেক্ষা কৃত অনুর্বর, কম পানি ধারণ ক্ষমতা সম্পন্ন মাটিতে চাষ করা যায় এবং ফলন যে কোন ফসলের চেয়ে বেশি। যার ফলে কৃষক লাভবান হচ্ছে, এ আবাদকে সম্প্রসারিত করতে আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন- এ বছর উপজেলায় মোট ১৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। মিষ্টি আলু এমন একটা ফসল যেখানে রোগবালাই এর প্রকোপ খুবই কম এবং স্বল্প সময়ে অধিক ফলন হয়। এ ফসলের উৎপাদনকে বাড়াতে আমরা কৃষকদের হাতে উন্নত জাতের মিষ্টি আলুর জাত তুলে দিচ্ছি। আশা করি এই কৃষকদেরকে দেখে অন্যান্য কৃষক অনুপ্রাণিত হবে ও মিষ্টি আলুর আবাদ সম্প্রসারিত হবে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন