বিরামপুরে করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বেড়েছে
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলাসহ এর বিস্তার রোধে গণমানুষকে সচেতন করতে এবং ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের থাবা থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সমানে পরিশ্রম করে যাচ্ছে। করোনায় দেশে শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিন ঊর্ধ্বমুখী। সঙ্গত কারণে বিরামপুরেও একই অবস্থা বিরাজ করছে। তবে চলমান প্রেক্ষাপটে উপজেলার অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্ত করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দেশে করোনার ভ্যাকসিন আসার পর থেকে বিরামপুর উপজেলায় ১ম ধাপ টিকা দান কর্মসূচি শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারী অক্সফোর্ডের এস্ট্রাজেনেকার টিকা দিয়ে। এরমধ্যে উপজেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫ হাজার ৬ শত ৯৮ জন এবং দ্বিতীয় ডোজ ৪ হাজার ১ শত ১৮ জন। ১ম ধাপের টিকা দান কর্মসূচি শেষ হয় গত ২৭ মে। সে সময় ১ম ধাপের টিকা নিতে মানুষকে তেমন উৎসাহী দেখা না গেলেও এবারের প্রেক্ষাপটে টিকা গ্রহনে যথেষ্ট আগ্রহ বেড়েছে। গত ১২ জুলাই ২য় ধাপের ১ম ডোজের টিকা দান শুরু করা হয় এবং এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ হাজার ৩ শত জন টিকা নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মাহমুদ শোভন বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৬৮ জন এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৪৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। এখন দিন দিন টিকা নিতে জনসাধারণের মধ্যে আগ্রহ বাড়ছে। যত দিন যাচ্ছে টিকা কেন্দ্রে ভীড় আগের চেয়ে অনেক বেশী হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার মজুদও পর্যাপ্ত রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied