ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ৪ পরিবারের ৭টি ঘর আগুনে পুড়ে ছাই


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ পরিবারের ৭টি ঘরের সম্পূর্ণ আসবাবপত্র টাকা পয়সা আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় নগদ টাকা সহ আসবাবপত্র পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

বুধবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শুকুর উদ্দিন চেংটু ও তার দুই ছেলে হেলাল, বেলাল ও ভাতিজী বেগমের বাড়ী সহ ৭টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় ৩টি ঘরে রক্ষিত নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা, ২টি ফ্রিজ ও আসবাবপত্র সহ বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। জানা যায়, ঐদিন সন্ধ্যা রাতে পাশের বাড়িতে ঝগড়া হয়। তা দেখতে ঘরে তালা দিয়ে সবাই সেখানে যায়। সেখান থেকে ফেরার পথে বসত ঘরে আগুনের কুন্ডলী দেখতে পায়। যা নিমিষেই ৭টি ঘরে ছরিয়ে পরে। ঘরগুলোতে একাধিক বৈদ্যুতিক সংযোগ থাকায় প্রতিবেশিরা আগুন নেভাতে তেমন কোনো ভূমিকা রাখেনি। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছানো আগেই ঘর গুলো পরে যায়। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ শেখ হোদা জানান, আমার পাশের বাড়ির শুকুর উদ্দিন, তার দুই ছেলে ও ভাতিজীর ৭টি ঘরের সবটাই আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘর দেওয়া কংক্রিটের খুঁটি ও দুমড়ে মুচড়ে যাওয়া চালের টিন ছাড়া কিছুই অবশিষ্ট নেই। অত্যন্ত দরিদ্র ও অসহায় চারটি পরিবার নি:স্ব হয়ে গেল। পরিবার নিয়ে রাত কাটানোর কোনো উপায় নেই তাদের। উপস্থিত ব্যক্তিরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট ছাড়া আগুন লাগার অন্য কারণগুলো নিশ্চিত করতে তদন্তের প্রয়োজন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান