উলিপুরে বৈশাখি মেলার উদ্বোধন
কুড়িগ্রামের উলিপুরে ৭ দিন ব্যাপি উলিপুর বৈশাখি মেলা উদ্বোধন হয়েছে। বুধবার (৩ মার্চ) রাতে উলিপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সুপান্থের আয়োজনে ২০ তম এ মেলার উদ্বোধন হয়।
মেলায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। এ সময় উপিস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইখুল ইসলাম নয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান প্রমূখ।
উক্ত মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু দেব জানান, প্রতিদিন মেলার আয়োজনের সাথে থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সন্ধ্যায় জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লিগীতির আসর থাকবে। মেলায় বিভিন্ন জিনিসপত্রের ৩০ টি স্টল রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি