ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

শত বছরের পুরনো রাস্তায় বাঁশের বেড়া, গ্রামবাসীর প্রতিবাদ


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১:৩৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান গ্রামে প্রায় শত বছরেরও পুরনো রাস্তা বাঁশ দিয়ে ঘিরে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এঘটনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় গ্রামের দুই শতাধিক মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই বাঁশের বেড়া অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 
সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার মোলান গ্রামের ভিতর দিয়ে প্রায় শত বছরের পুরনো রাস্তা পাশের উপজেলা হাকিমপুরের বাঁশমুড়ি, ডুগডুগি, হিলিসহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। সেই রাস্তা নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে ওই গ্রামের মোছাঃ আসলেমা, ওহাব, উজ্জল ও আজিজুল হক  বাঁশ দিয়ে ঘিরে রেখেছ। এতে গ্রামের মানুষসহ অন্যান্য এলাকার মানুষের যাতায়াতের চরম অসুবিধা পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে না।
মোলান গ্রামের মোঃ সেকেন্দার আলী বলেন, আমার বয়স ৮০/৯০ হবে। আমার জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে গ্রামবাসীসহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলে বাঁধাসৃষ্টিমকরা হচ্ছে।
 
একই গ্রামের আব্দুল হামিদ ও গোলাম রাব্বানীসহ গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা দেওয়ায় আমরা গ্রামবাসীরা বিপাকে পড়েছি। এখন ইরি বোরো ধানের মৌসুমে গ্রামের বেশিরভাগ কৃষকের ধান মাঠে পড়ে আছে। রাস্তা বন্ধ থাকায় ধানের ভাড়, ভ্যান ও পাওয়ার ট্রলিতে করে আর ধান আনতে পারবোনা। তাহলে মাঠ থেকে ধান কি করে ঘরে তুলব।
 
গ্রামবাসীরা আরো বলেন, এই বাঁশের বেড়ার উত্তর পার্শ্বে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস। বাড়ীতে আগুন লাগা, অসুস্থ রোগীদের নিতে এ্যাম্বুলেন্স, মাক্রোবাস কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে না। একারনে আমরা গ্রামবাসী চরম আতংকে এবং বিপদে আছি। তাই প্রশাসনের কাছে বাঁশের বেড়া অপসারণসহ এঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
 
গ্রামবাসীদের অভিযোগের বিষয়ে মোছাঃ আসলেমা বলেন, ওই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি তাই বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছি।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, এঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন