ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাত দিনে সীতাকুণ্ড উপজেলা প্রসাশনের ৬৩ মামলা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৪০
২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে চলছে কঠোর লকডাউন। এর অংশ হিসেবে সরকারের নির্দেশনা মানাতে মাঠে কাজ করছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। গত ৭ দিন সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে। সাত দিনে উপজেলার  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মো. শাহাদাত হোসেন।
 
অভিযানে সরকারী আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৬৩টি মামলা দায়ের করা হয়। এতে বিভিন্ন  ব্যক্তি, দোকান, গাড়িকে ১ ল‍াখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মো. শাহাদাত হোসেনকে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
 
সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহাদাত হোসেন। তিনি আরো জানান, সীতাকুণ্ডে কয়েকটি প্রতিষ্ঠান চালু থাকার অভিযোগ পেয়ে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছি। 
 
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে সীতাকুণ্ডে মোট করোনা আক্রান্তের সাংখ্য ১ হাজার ৯৮৯ জন। মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। স্বস্তির খবর হলো, বাংলাদেশের উপজেলা পর্যায়ে করোনা টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে সীতাকুণ্ড উপজেলা। প্রথম ও দ্বিতীয় ধাপে মোট করোনা টিকা নিয়েছেন ৭২ হাজার মানুষ। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ