ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে দুইটি পিক আপ ভ্যান উপহার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ৪:১

জাহেদী ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক বিশিষ্ট শিল্পপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর নিদের্শনায় ঝিনাইদহে জাহেদী  ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুলিশের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ও ঝিনাইদহ জেলা পুলিশ বাহিনীর কাজের সহযোগীতার জন্য দুইটি পিক আপ  ভ্যান উপহার দেওয়া হয়।
বুধবার (৩মে) বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যারয়ের সামনে পিক আপ ভ্যান দুইটির চাবি গ্রহন করেন পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার আশিকুর রহমান এবং জাহেদী ফাউন্ডেশনের পক্ষে চাবি হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ইমরান জাকারিয়া, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জাহেদী ফাউন্ডেশনের কো অডিনেটর তবিবুর রহমান লাবু, সদস্য ইউনুস আলী, শাহীন আলমসহ অন্যান্যরা। 
পিক আপ ভ্যান প্রদান সম্পর্কে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পুলিশ জনগনের বন্ধু, পুলিশের সেবার মান বৃদ্ধি লক্ষ্যে এবং দ্রুত অভিযান পরিচালনা ও মানুষের সহযোগীতার জন্য যানবাহন অতিব প্রয়োজন। আর সবকিছুই সরকারের উপর নির্ভর করে বসে থাকলে হয় না, আমাদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের অবদান সবচেয়ে বেশি এজন্য তাদের সদা তৎপর থাকার জন্য আমাদের এই প্রয়াস। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ