আন্দোলনের ১৮২ তম দিনে ক্লাসে ফিরছে চবির চারুকলার শিক্ষার্থীরা
দীর্ঘ ৬ মাস পর আন্দোলনের ১৮২ তম দিনে অবশেষে শ্রেণিকক্ষে ফিরছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বছরের ২ই নভেম্বর সকাল ১১ টায় চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফিরিয়ে নেওয়ার আন্দোলনে একসাথে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলো সকল শিক্ষার্থীরা।
আন্দোলনের ১৮২ তম দিনে গত ২ মে এক সংবাদ সম্মেলনে সকল ব্যাচের সবার মতামতের ভিত্তিতে সকলের তরফ থেকে ক্লাস বর্জন স্থগিত করার সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে জানান তারা।
দীর্ঘ ছয় মাসের সেশনজট, একাডেমিক নানান ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফিরিয়ে নেওয়ার এক দফা দাবি ও দাবির প্রেক্ষিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে চারুকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ভট্টাচার্য বলেন,
আন্দোলন শুরুর পরে একটা সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষনা দেয়।এবং তার পরে সংস্কার কাজের নামে প্রশাসন প্রায় দুইমাস চারুকলা বন্ধ রাখে। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীরা বড় একটা সেশন জটে পড়ে যায়।এখন ক্যাম্পাস খোলার পরে সেশন জটের ধকল কাটিয়ে নিতে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র ক্লাস বর্জন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই।কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দাবী নিয়ে কোন আশানুরূপ অগ্রগতি না দেখলে আমরা আবারও ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিব।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied