শাহজাদপুরে কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ শতাংশ ইরি ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বাড়াবিল এলাকার দরিদ্র কৃষক রমজান মন্ডলের জমির পাকা ধান কেটে মাড়াই করে তার ঘরে তুলে দেন তাঁরা।
সংগঠনটির নেতা কর্মীরা জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়। কড়া রোদে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক রমজান মন্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কৃষক রমজান মন্ডল বলেন, প্রখর রোদে শ্রমিকরা ধান কাটতে আসতে চান না, আসলেও তাদের দ্বিগুন পারিশ্রমিক দিতে হয়। এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা ধান ক্ষেতে এসে সব পাকা ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে বাড়িতে দিয়ে এসেছে। সত্যি তাদের এমন কাজ দেখে মুগ্ধ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ জানান- সারা দেশে তীব্র তাপদাহের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে ও সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার অনুপ্রেরণায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।
সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি এ মহতি কাজে অংশ নেওয়া নেতা কর্মীদের সাধুবাদ জানিয়েছেন।
কৃষকের ধান কাটায় অংশ নেয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, সহ সভাপতি ফারুক হাসান কাহার, মোক্তার হোসেন, জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নেসারুল হক, আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দীপ্ত ঘোম্বাসী, সদস্য নুর মন্ডল, কাওছার আলী, আমিনুল ইসলাম, হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট