চট্টগ্রাম জজ কোর্টের এপিপি নিয়োগ
সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা নিজের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আড়াল রেখে মিথ্যা তথ্য দিয়ে সামশুল হক নামের এক আইনজীবী চট্টগ্রাম জজ কোর্টের এপিপি নিয়োগ পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকার বিরোধী ব্যক্তি সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আইন মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
অভিযোগ সূত্রে জানায়, গত ১৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র। সে ছাত্র জীবনে ছাত্র শিবির এবং কর্মী জীবনে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এলাকার আওয়ামী লীগের লোকজন তাকে শিবির কর্মী এবং সরকার বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে পরিচিত। নিয়োগ পাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আসছে। এপিপি নিয়োগ পাওয়ার পর থেকে পদটিকে অপব্যবহার করে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। গত ২৪ জানুয়ারী আইন মন্ত্রনালয় এবং আইন মন্ত্রনালয়ের সচিবের কাছে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আবুল বশর স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে এপিপি সামশুল হক সরাসরি একজন শিবির নেতা এবং সরকার বিরোধী রাজনৈতিক দলে যুক্ত থাকার বিয়ষটি উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এমন ব্য্যক্তিকে নিয়োগ দেয়ার খবরে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নিজের স্বাক্ষরিত একটি প্রত্যায়ন পত্রে উক্ত এপিপি জামায়াত-শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকার বিয়ষটি উল্লেখ করে গত ৩১ মার্চ সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ে একটি প্রত্যায়ন পত্র পাঠিয়ে নিয়োগ বাতিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমার ৩০ বছরের আওয়ামী লীগের রাজনীতিতে তার পরিবার ও তাকে আওয়ামী লীগের রাজনীতির সাথে কখনও দেখিনি। তার মত ব্যক্তিকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার পর এলাকায় দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছি। এ প্রসঙ্গে জেলা পিপি এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর কাছে জানতে চাইলে এ বিষয়ে এখনো কোন অভিযোগ আমার হাতে আসেনি। যদি কোন অভিযোগের কপি আমার হাতে আসে বিষয়টি তদন্ত করে আমি মতামত দেব। অভিযোগের বিষয়ে জনার জন্য এডভোকেট সামশুল হকের মোবাইলে একাধিবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন