ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে ফের বেড়েছে খাদ্যপণ্যের দাম, জানাচ্ছে জাতিসংঘ সূচক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:৫৭

চলতি বছর প্রথমবারের মতো বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) সূচক বলছে, চলতি বছর এপ্রিলে বিশ্বজুড়ে বিভিন্ন খাদ্যপণ্যের দাম গড়ে বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।

বিশ্বজুড়ে অধিকাংশ খাদ্যপণ্যের বাণিজ্য পর্যবেক্ষণ করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সূচক ফাও প্রাইস ইনডেক্স। এই সূচরেক বরাত দিয়ে শুক্রবার এক প্রহিতবেদনে রয়টার্স জানিয়েছে, গত মার্চে সূচকের অবস্থান ছিল ১২৬ দশমিক ৫ পয়েন্ট, তারপর এপ্রিলের গোটা মাসজুড়ে সূচকের অবস্থান ছিল ১২৭ দশমিক ২ এবং তার আশপাশে। শতকরা হিসেবে সূচকের উল্লম্ফণের হার ২০ শতাংশ।

ফাও’র বিবৃতিতে বলা হয়েছে, গত এপ্রিলে সিরিয়েল, দুধ ও দুগ্ধজাতীয় খাবার এবং ভোজ্য তেলের প্রায় স্থিতিশীল থাকলেও বেড়েছে চিনি, মাংস এবং ভাতের দাম। ফাও প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এপ্রিলে বিশ্বজুড়ে চিনির দাম বেড়েছে গড়ে ১৭ দশমিক ৬ শতাংশ। মাত্র এক মাসের মধ্যে চিনির দামের এই পরিমাণ উল্লম্ফণ ২০১১ সালের পর আর দেখা যায়নি।

চালের দামও বৃদ্ধি পাচ্ছে দিন। গত এক মাসে বিশ্ববাজারে চালের দাম শতকরা কত বেড়েছে, তা জানা যায় নি, তবে সামনের দিনগুলোতে এই দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কারণ, আবহাওয়াগত কারণে বিশ্বের দুই বৃহৎ চাল উৎপাদনকারী দেশ চীন ও ভারতে চলতি মৌসুমে চালের উৎপাদন বেশ খানিকটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে মার্চ থেকে এপ্রিল— ১ মাসে মাংসের দাম বিশ্বে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর ইতালির রাজধানী রোমে। সংস্থার মূল শাখার শীর্ষ অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো রয়টার্সকে বলেন, ‘চালের দাম বৃদ্ধির ব্যাপারটি উদ্বেগজনক। কারণ বিশ্বের যেসব অঞ্চলে ভাত প্রধান খাদ্য— চালের দাম বৃদ্ধি পেলে সেখানে বিকল্প হিসেবে আটা-ময়দার ব্যবহার বাড়বে। ফলে, চালের বাজার অস্থির হলে গম-ভুট্টার বাজারেও তার প্রভাব পড়বে।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা