সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে ফেনীতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ।
তিনি বলেন, ‘‘সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা (বিএফইউজে) সবসময় সোচ্চার। গণমাধ্যমের উপর কোন আঘাত আসলে আমরা দল-মত বিবেচনা না করে পাশে দাঁড়াই।
সাংবাদিক হত্যা, মামলা-হামলা নির্যাতন ও গণমাধ্যমের কণ্ঠরোধসহ সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, আমাদের আর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ১৫ বছর এসব সহ্য করছি। সাংবাদিক নিপীড়ন তথা গণমাধ্যম দমনের পরিনতি কখনো শুভ হয় না।’’
এছাড়া সদ্য নিবন্ধন পাওয়া সাংবাদিক ইউনিয়ন ফেনীর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘‘কোন দলীয় পরিচয় নয় পেশাদার সাংবাদিক হলে তার যে কোন প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যে কোন সাংবাদিকের বিপদে আপদে পাশে দাঁড়ায়।’’
এ সংগঠনকে ব্যবহার করে কোন অনৈতিক কাজ করলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি করেন বিএফইউজে সভাপতি।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে শুক্রবার (০৫ মে) বিকালে সাংবাদিক ইউনিয়ন ফেনী'র আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এম আবদুল্লাহ বলেন, “ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের বিরুদ্ধে ভূয়া মামলাসহ যেসব অপকর্ম করেছেন তাকে প্রশ্রয় দেয়া হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতি তাকে এপিএস নিয়োগের জন্য সুপারিশের আগে ব্র্যাকগ্রাউন্ড, ক্যারিয়ারের খোঁজখবর নেয়া উচিত ছিল। অতীত চাকুরীর খোঁজখবর না নিয়ে তার জন্য সুপারিশ করে অন্যায় করা হয়েছে।’’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান এই সাংবাদিক নেতা।
তিনি রাষ্ট্রপতিকে এ নিয়োগ প্রক্রিয়া পুন:বির্বেচনার দাবী জানিয়ে বলেন, ‘অন্যথা সাংবাদিকদের আন্দোলনের মুখে আপনাকে বিব্রত হতে হবে।’
এম আবদুল্লাহ আরো বলেন, ‘একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে রাষ্ট্রপতির এপিএস করার প্রয়োজন হলো কেন!’ জাহাঙ্গীর সরকার সাংবাদিকদের নিয়ে দৃষ্টতা দেখিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে ভূয়া মামলা দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তাকে প্রশ্রয় দেয়ার পরিণাম ভালো হবেনা বলেও উল্লেখ করেন তিনি।
সভায় অপরাপর সাংবাদিক নেতারা বলেন, ফেনীর আলোচিত নুসরাত হত্যাকান্ডে দায়িত্বে অবহেলার দায়ে জাহাঙ্গীর সরকারকে ফেনী থেকে প্রত্যাহার করা হয়। ওই ঘটনায় সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে ফেনী ছাড়ার আগে তিনি ছয় সাংবাদিককে বিভিন্ন ভূয়া মামলায় চার্জশীটে অন্তভুক্ত করেন। তখন ওই ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় উঠে।
বক্তারা আরো বলেন, গত ৩ মে বিশ^ মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকরা যখন ওই সাংবাদিকদের মামলা থেকে অব্যাহতি, ক্ষতিপূরণ দাবী ও জাহাঙ্গীর সরকার সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিচার দাবী করছিল- ঠিক সেদিনই তাকে রাষ্ট্রপতির এপিএস করতে সুপারিশ করা হয়। খবরটি জানাজানি হলে সচেতন মহলে ক্ষোভ বিরাজ করে।
সংগঠনের সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের কেন্দ্রীয় সহকারি মহাসচিব শহীদ উল্যাহ মিয়াজী।
এছাড়া বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক শাহজালাল রতন, একেএম আবদুর রহীম, মোহাম্মদ শাহাদাত হোসেন, আসাদুজ্জামান দারা, কামাল উদ্দিন ভূঁইয়া, জসিম মাহমুদ, এনএন জীবন, নাজমুল হক শামীম প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied