ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ট্রলারডুবিতে নিখোঁজদের ফিরে অধীর আগ্রহে স্বজনরা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৫৯

বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন চাম্বল এলাকার ৬টি ফিশিং ট্রলারডুবিতে নিখোঁজদের ফিরে পেতে অধীর আগ্রহে বৃষ্টিত ভিজে সমুদ্রপাড়ে খোলা আকাশের নিচে বসে আছেন স্বজনরা। প্রবল ঝড়ের কবলে পড়ে ৬টি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হওয়া ৬ জেলের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও বাকি ৫ জেলের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ৬টি ফিশিং ট্রলারেরও। স্বজদের আর্তনাতে ভারি হয়ে উঠেছে বাঁঁশখালীর পুরো আকাশ। নিখোঁজের তিন দিন পার হলেও বৃহস্পতিবার এই রিপোর্ট লিখা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জেলেসহ ডুবে যাওয়া ৬ ফিশিং ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোস্টগার্ড সদস্য ও স্থানীয় বোট মালিকরা নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। তাছাড়া উদ্ধার হওয়া লাশটি কাফন দাফনের জন্য তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান সাইদুজ্জামান চৌধুরী।

এ ব্যাপারে ভোট মালিক সমিতির সভাপতি মুহাম্মদ হেফাজতুল ইসলাম বলেন, গত মঙ্গলবার ভোরে চাম্বলের বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলে সকাল ৮টার দিকে হেফাজতুল ইসলামে মালিকানাধীন এফবি মুশফিক, মোহাম্মদ ফারুকের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার, কেফায়েত উল্লাহ মালিকানাধীন আল্লাহর দান ফিশিং ট্রলার, নন্না মিয়ার মালিকানাধীন আরেকটি ফিশিং ট্রলার, মৌলভী আবুল খায়েরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার এবং আনিস মাঝির একটি ফিশিং ট্রলার এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজরা হলেন- পশ্চিম চাম্বল এলাকার মৃত আহমদ উল্লাহর ছেলে আনিস মাঝি (৪৫), মৃত নুর মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮), শীলকূপ এলাকার মৃত মফিজের ছেলে মিয়া(৩২), আস্করিয়াপাড়ার আমির হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ‍এবং কুতুবদিয়া এলাকার ছৈয়দ আলম (৪৫)।

শীলকূপ এলাকার হোছাইন আহমদের ছেলে আবদুর সবুরকে নোয়াখালীর হাতিয়ার সাঈদ মাঝির মালিকানাধীন ফিশিং বোট মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাগর থেকে উদ্ধার করে।

বোট মাঝি সাঈদ দৈনিক সকালের সময়কে জানান, বর্তমানে আবদুর সবুর তার বাড়িতে অবস্থান করছেন।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ