ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে জমি বিরোধের জেরে চিকিৎসক নিহত


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ১২:৫৬
ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মো. মিজানুর রহমান (৪৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। 
একই ঘটনায় নিহতের তিন সহদোর আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫) আহত হয়েছেন।
 সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে শুক্রবার (৫মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান স্থানীয় মনগাজী বাজারের হোমিও চিকিৎসক এবং ছাড়াইত কান্দি গ্রামের কালা সোবহানের বাড়ির মৃত নূরুল হুদার ছেলে।  
পুলিশ, এলাকাবাসী, নিহতের পরিবার জানায়, মৃত নূরুল হুদার ছেলে মিজানুর রহমান গংদের সঙ্গে একই বাড়ির আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন গংদের জমি  নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুর ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিজি বাড়ির সামনে গেলে আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন, সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন মামুন ও সবুজের ছেলে বাবলুর ১৫-২০জন সন্ত্রাসী ডা. মিজানুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরতর আহত করে। তার উপর হামলার খবর শুনে তার তিন সহোদর আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মিজানুর রহমানকে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন