২০ জুন থেকে ৬ মাস বন্ধ কালুরঘাট সেতু, চলবে ফেরী : রেল সচিব
কালুরঘাট সেতু নাটক দেখতে দেখতে আমার কালো চুল সাদা হয়ে উঠেছে, চট্টগ্রামে জনগণ এই নাটক দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত , জনসাধারণ এই তামাশা আর দেখতে চায় না, সারা দেশ থেকে ফেরী সার্ভিস উঠে গেছে আর সচিব মহোদয় এসেছেন কালুরঘাটে ফেরী সার্ভিস চালু করার মতবিনিময় করতে। আজ ৬ জুন চট্টগ্রাম সার্কিট হাউসে কালুরঘাট সেতু সংস্কার ও ফেরী সার্ভিস চালু সংক্রান্ত মত বিনিময় সভায় নতুন সেতু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কথা বলছেন ।
চট্টগ্রাম জজ আদালতে আইনজীবী সেলিম চৌধুরী, তিনি আরো বলেন কালুরঘাট নতুন সেতুর দাবী দীর্ঘ দিনের এলাকার জনসাধারণ এই খানে একটি সেতুর দাবীতে আন্দোলন করে আসছে, বিভিন্ন এম,পি মন্ত্রীরা এই সেতু হচ্ছে হবে বলে ঘোষণাও দিয়েছেন অনেক বার কিন্তু সেতু হয় না, জনগন এখন এইসব বিশ্বাস ও করতে চায় না, জনগণ চায় নতুন সেতুর বাস্তবায়ন।
বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম বলেন, দেশ এত সেতু, এত উন্নয়ন হয় কালুরঘাট সেতু হয় না কেন, বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন সেতু হয় না ? বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, মেরামত কালীন সময়ে ২ টি ফেরীতে সংকট নিরসন হবে না তিনি ৪ টি ফেরীর ব্যবস্হার করার দাবী জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলে ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির বলেন, কালুরঘাট নতুন সেতুর নকশা প্রায় চুড়ান্ত যাচাই বাঁচাই করা হচ্ছে শীগ্রই নতুন সেতুর ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হবে, ২০২৮ সালে কাজ সমাপ্ত হওয়ার আশা করা যায় এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি ও নির্দেশনা রয়েছে।
কালুরঘাট বর্তমান সেতু ঝুঁকিপূর্ণ, এটি মেরামত করে কক্সবাজারে রেল সার্ভিস চালু করতে হলে এটি ৬ মাসের জন্য বন্ধ করে বিকল্প ফেরী সার্ভিস চালু করতে হবে, টেন্ডার প্রক্রিয়া চুড়ান্ত হলে আগামী ২০ জুন কালুরঘাট সেতু বন্ধ করে ফেরী সার্ভিস চালু হবে। ৬ মাসে মধ্যে মেরামত কাজ শেষ হলে আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এবার সেতুতে পথচারীরা নিরাপদে হেঁটে পারা পারের জন্য ওয়ার্ক ওয়ে করা হবে, বুয়েটের পরামর্শে এটি করা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান সঞ্চালনায় বক্তব্য রাখেন রেল পর্ব অঞ্চলে মহাব্যবস্হাপক জাহাঙ্গীর হোসেন,, প্রকৌশলী আবু তৈয়ব, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী রোকন উদ্দীন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সাংবাদিক অধীর বড়ুয়া।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied