ঢাকা- ৫ আসনের প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগ এর সভাপতি, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ-সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে পরিবারের পাশাপাশি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ। প্রয়াণ দিবসে মাতুয়াইল কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
মাতুয়াইল কবরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা( সজল)।
আগামী কাল (রোববার) বিকাল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারে প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied