কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
খুলনার কয়রা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য ৬ জন অসহায় মানুষের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।রবিবার( ৭মে) উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমিনুর রহমান এর সভাপতিত্বে এই চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এসময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা।এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি কয়রায়- পাইকগাছার প্রায় ১৩০০ অসহায় মানুষের জন্য ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করে। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজলা আওয়ামীলের সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী , আওয়ামীলীগ নেতা জিয়াদ আলী, নির্মল চন্দ্র দাষ, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। এই চেক হাতে পেয়ে অসহায় মানুষেরা আনন্দ প্রকাশ করেন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।
এমএসএম / এমএসএম
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও