ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে যুবক নিহত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:২৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রমজান মৃধা (২০) জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের পুত্র। এ সময় ইটভাঙ্গা মেশিন চালক আজিজুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়। নিহতের মামা শফিকুল শেখ জানান, সকালে ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষনা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসমিন জানান, রমজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো এবং আহত আজিজুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত