ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে রাতের আধাঁরে শতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-৫-২০২৩ বিকাল ৫:৫১
কুড়িগ্রামের উলিপুরে রাতের আধাঁরে শতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে, উমানন্দ জাগিরপাড়া এলাকায়। এ ঘটনায় রোববার (০৭ মে) রাতে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। গাছ কর্তনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান। 
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগিরপাড়া এলাকার সাবেক সেনা সদস্য  মোফাজ্জল হক আমীন কয়েক বছর পূর্বে বাড়ির পাশে ত্রিশ শতক জমির উপর দুই শতাধিক সুপারির গাছ রোপন করে বাগান গড়ে তোলেন এবং বাগানের চারিদিকে টিনের বাউন্ডারি (বেড়া) দিয়ে ঘিরে রাখেন। বর্তমানে গাছগুলোর বয়স ছয় বছর। বাগানের সারিবদ্ধ সুপারির গাছগুলো কয়েকবছর পর ফলবান হত। রোববার ভোররাতে দুবৃর্ত্তরা ওই বাগানের একশত তেরটি সুপারির গাছ কেটে ফেলে। এ ঘটনায় মোজাম্মেল হক আমিনের স্ত্রী রাহেলা বেগম রুবি রোববার রাতে উলিপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। 
মোজাম্মেল হক আমিনের স্ত্রী রাহেলা বেগম রুবি জানান, শনিবার সন্ধ্যায় সুপারির বাগান দেখে এসেছি। তখনও সব ঠিক ছিল। কিন্তু রোববার সকালে গিয়ে দেখি সুপারি গাছ গুলোকে কুপিয়ে দুই ভাগ করা হয়েছে। এলাকার কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই।  তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, নিজের সন্তানের মত পরিচর্চা করে গাছগুলোকে বড় করেছি। এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি। গাছ গুলো কেটে ফেলার চাইতে আমাকে কেটে ফেললেই ভালো হতো। তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে উপর্যুক্ত বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। 
সরেজমিন ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রাজ্জাকুল ইসলাম (২৮), ইয়াছিন হোসেন (২১), মোকছেদ আলী (৫৫) ও আল আমিন (৪০)সহ অনেকে অভিযোগ করে বলেন, এটা জঘন্য অপরাধ। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা ! বাগানের সুপারি গাছ গুলো যারা কেটেছে তারা প্রকৃতির শত্রু। গাছ গুলো ছোট থেকে পরির্চচা করে বড় করার পর যখন ফলবান হয় তখন পরিশ্রম সার্থক হয়। গাছ গুলো বড় হয়েছিল, কিছুদিন পর সুপারি ধরতো। সেই গাছগুলোকে এভাবে কেটে ফেলে নির্মূল করা খুবই অমানবিক। এই এলাকায় এ ধরনের ঘটনা পূর্বে ঘটেনি। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। 
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সুপারির গাছ কর্তনের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য ঘটনাস্থলে সোমবার (৮ মে) পুলিশ পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির