ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ডেমরায় নকশা বহির্ভূত নির্মাণধীন ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৮-৫-২০২৩ রাত ৮:৫৪
রাজধানীর ডেমরা কোনাপাড়া আল-আমিন রোড নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত অংশ অপসারণসহ বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।
 
সোমবার (৮ মে) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ও অথরাইজড অফিসার রাজীবুল ইসলাম এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।এ সময় রাজউকের ইমারত পরিদর্শক মাসুদ রানা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
 
অভিযানে ডেমরা কোনাপাড়া আল-আমিন রোড প্রধান সড়কে  ডগাইর মৌজার ৯৬৭ নং দাগে বেইজমেন্টসহ ১৪ তলা ভবনের অনুমোদন নিয়ে নকশা বহির্ভূত ভাবে চারপাশে কোন জায়গা না ছেড়েই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।সোহরাব হোসেন নাদু শেখ গং ৯৬ জন মিলে অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করছে।
 
  নির্মাণাধীন ঐ ভবনে রাস্তার পাশের ৪ টি কলাম ভেঙ্গে অপসারণ করা হয়। এবং ভবন মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অবশিষ্ট নকশা ব্যতয়কৃত অংশ ভেঙে ফেলতে সময় দিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয়।
আল-আমিন রোডের ছায়াকুঞ্জ ভবনে নকশা ব্যতয় করে দেলোয়ার হোসেন নামের এক ভবন মালিক নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙে ফেলতে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সময় বেঁধে দেয়া হয়।
এছাড়াও ডেমরা আল-আমিন রোডের বাইতুল মামুর মসজিদ সংলগ্ন এলাকায় আপন সিটি বিল্ডার্স নামক একটি ডেভলপার কোম্পানি কর্তৃক নির্মিত ভবনে অভিযান পরিচালিত হয়। নকশা বহির্ভূত ভাবে সেখানে নির্মাণ কাজ করায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাজউক।
 
রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথোরাইড অফিসার, ইমারত পরিদর্শক ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক মাসুদ রানা দৈনিক সকালের সময়কে জানান,অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে রাজউকের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার