ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সম্পত্তি নিয়ে বিরোধ ভাতিজার হাতে চাচা খুন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ২:৫৫
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া মহল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছে চাচা। গত ৩মে বুধবার দুপুরে দরগাপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মহল্লাবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
জানা গেছে, কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের পুত্র আলতাব হোসেনের সঙ্গে একই মহল্লার ইসাহাক আলীর পুত্র হাসান আলীর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আলতাব ও হাসান সম্পর্কে চাচা-ভাতিজা। গত ২মে মঙ্গলবার চাচা আলতাবের সঙ্গে ভাতিজা হাসানের কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩মে বুধবার দুপুরে ভাতিজা হাসান আলী দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত গুন্ডাপান্ডা নিয়ে চাচা আলতাব হোসেনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় আলতাবকে উদ্ধার করতে গেলে তার দুই পুত্র বিজয় ও আতিকসহ প্রতিবেশী সোহেল পারভেজকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। এ ঘটনায় একই দিন  বিজয় বাদি হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে অজ্ঞতনামাসহ কাঁকনহাাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রধান আসামি হাসান আলীকে আটক ও জেল-হাজতে প্রেরণ করেন।
এদিকে গত ৪ দিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে আলতাব হোসেন (৫৫) মারা যায়। এদিন আলতাবের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। আলতাবের অকাল মৃত্যুতে মহল্লার শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে আলতাবের হত্যাকারিদের ফাঁসি দাবি করে মহল্লাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এবিষয়ে কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা (আইসি) বলেন, আলতাব আলীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, প্রধান আসামিকে আটক করা হয়েছে, বাঁকিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত