ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ১২:৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে রমজান আলী (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী গ্রামের বাসিন্দা। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ ও  ডাবের ব্যবসায় করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি  পৌর শহরের ভান্ডারা মহল্লার এক ব্যক্তির নারিকেল গাছের কিছু ডাব কিনে নেন। ওই ডাব পাড়তে গাছে উঠলে অসাবধানতায় তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে আঘাত পান। আশংকাজনক অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 
রাণীশংকৈল থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এনিয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Aminur / Aminur

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ