পিরোজপুরে সাহিত্য পত্রিকার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালন
২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ৮ মে ২০২৩ খি. সোমবার পিরোজপুর জেলা সদরস্থ বাবুই পাঠাগার মিলনায়তনে পিরোজপুর এর জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যশৈলী'র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালিত হয়েছে কবি ও দার্শনিক দেবাশীষ মৃধা সাহিত্য সংস্কৃতি সংসদ এর মূখপত্র "সাহিত্যশৈলী" এর উপদেষ্টা সম্পাদক কবি ও সাহিত্যিক মাসুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা ও বাবুই পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাহিত্যশৈলী'র উপদেষ্টা সম্পাদক কবি হাছিবুর রহমান হাছিব। আলোচনায় বক্তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন তথা তার জীবন দর্শন নিয়ে আলোচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সমকালে খুব একটা দেখা যায় না। যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করে গেছেন, বাংলা ভাষাকে বিশ্ব মর্যাদার আসনে অলংকৃত করে গেছেন আমরা দিন দিন সেই মহান ব্যক্তিত্বের অবদানের প্রতি তার অমর সৃষ্টিকর্মের প্রতি অনীহাগ্রস্ত হয়ে যাচ্ছি। বিশ্বকবির অহিংস ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সমাজ সংস্কারের মত মহান অবদান এর কথা না ভেবে আমরা তাকে ধর্মীয় দৃষ্টিকোন থেকে তাকে বিশেষ কোন গোষ্ঠীর মধ্যে ফেলে দিয়ে তার বিশালত্বকে ছোট করার হীন প্রচেষ্টা করতে গিয়ে নিজেরাই বিশ্বসভায় ছোট হয়ে যাচ্ছি। অথচ আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, শহরে ও গ্রাম পর্যায়ে। সাহিত্যশৈলী সম্পাদক আরও বলেন আমাদের দেশের যুব সমাজ আজ নানা অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে বিপথগামী। রবীন্দ্র- নজরুল চর্চাই পারে যুব সমাজকে সঠিক পথের সন্ধান দিতে সৃষ্টিশীল জগতে ফিরিয়ে আনতে। বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন এর জন্য নির্দেশনা দিয়েছেন। এ মহতী উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান শেষে সাহিত্যশৈলী এর বাংলা নববর্ষ ও ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত