বাউল শিল্পী মিয়া তানসেনের বিরুদ্ধে ফেসবুক হ্যাক করার অভিযোগ সাবেক স্ত্রীর
উঠতি বাউল শিল্পী মিয়া তানসেনের বিরুদ্ধে ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন তার সদ্য সাবেক স্ত্রী শিখা বিশ্বাস। রাজধানীর দারুস সালাম থানায় তিনি জিডিতে এ অভিযোগ করেন। ৩০ এপ্রিল এ জিডি করা হয়। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।
অভিযোগ প্রমাণিত হলে তানসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে। এ ক্ষেত্রে তিনি গ্রেফতার হতে পারেন। জেল-জরিমানাও হতে পারে তার। জিডিতে শিখা বিশ্বাস বলেন, বরগুনা সদর উপজেলার ঘালিমতলী গ্রামের দুলাল বয়াতীর ছেলে তানজিরুল ইসলাম ওরফে মিয়া তানসেনের সাথে তার বিয়ে হয় গত বছরের ৩০ আগস্ট। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিয়ের পর থেকে তানসেন খারাপ আচরণ করায় গত ২৯ সেপ্টেম্বর তাদের তালাক হয়। তানসেনের বাবা দুলাল বয়াতী এবং বড় ভাই তানভির তনু বিষয়টি মিমাংসা করে ৭ ফেব্রুয়ারি তাদের ফের বিয়ে দেন। বিয়ের পর স্বামীর বাসায় গেলে তানসেন, তার বাবা ও বড় ভাই তাকে মারধর করেন। একই সঙ্গে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন। নির্যাতন সইতে না পেরে তিনি তার মায়ের কাছে চলে আসেন। ২৭ মার্চ তিনি তানসেনকে তালাক দেন। তালাক দেওয়ার পর তানসেন ক্ষিপ্ত হন এবং তার ‘তনুজা তানসেন’ ফেসবুক আইডি হ্যাক করেন। তানসেন সেখানে আপত্তিকর লেখালেখি করেন। এতে তার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তানসেনের সঙ্গে তার ব্যক্তিগত ছবি রয়েছে। তিনি বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন। ২৩ এপ্রিল একটি ফোন নম্বর থেকেও ফোন করে তাকে হুমকি দেন তানসেন।
এদিকে ফেসবুক লাইভে শিখা বিশ্বাস তানসেনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, তানসেন একজন প্রতারক। মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই তার কাজ। তিনি বলেন, তানসেন কয়েক দিন আগে ফেসবুকে লিখেছেন তিনি এলএলবি কোর্সে ভর্তি হয়েছেন। সাতদিন পর আবার লিখেছেন তিনি অ্যাডভোকেট হয়েছেন। এ বিষয়ে মিয়া তানসেন বলেন, শিখা বিশ্বাসের অভিযোগ ভিত্তিহীন। প্রযুক্তিতে তার তেমন জ্ঞান নেই। তিনি শিখার ফেসবুক আইডি হ্যাক করেননি। বরং শিখা বিশ্বাস তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এক প্রশ্নে তিনি বলেন, আমি অ্যাডভোকেট হয়েছি বলিনি। আমি বলেছি আইনজীবীর সহকারী হিসেবে কাজ করছি।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা