মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে ধরা, রাজস্ব ফাঁকির চেষ্টা ব্যর্থ
চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্য আমদানির ঘোষণা দিয়ে আনা বিপুল পরিমাণ পেন্সিল ব্যাটারি ও তালা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত সোমবার (৮ মে) চট্টগ্রাম কাস্টমসের আমদানি শাখার অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ (এআরআই) শাখার কর্মকর্তারা এসব পণ্য জব্দ করেন। মঙ্গলবার (৯ মে) চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হ্যান্স ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চায়না থেকে তিনটি কন্টেইনারে ক্যালসিয়াম কার্বনেট আমদানি করে। ওই চালানটি গত ৫ মে সোয়াসদি আটলান্টিক জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। চালানটি খালাসের জন্য সিএন্ডএফ প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ এসাইকুডা সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করেন। এরপর কাস্টমস চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানি করা হয়েছে বলে নিশ্চিত হয়। এ কারণ চালানটি এসাইকুডা সিস্টেমে লক করা হয়। গত সোমবার ওই তিনটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষা করে দেখা যায়, তিনটি কন্টেইনারের প্রতি কন্টেইনারে ২২টি কাঠের প্যালেটের উপর ক্যালসিয়াম কার্বনেট ভর্তি ২২টি বড় জাম্বু ব্যাগ রয়েছে। ব্যাগগুলোর উভয় পাশে পর্যবেক্ষণ করে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। ব্যাগগুলো পর্যবেক্ষণে কোনভাবেই এর ভিতর অন্য কোন পণ্য রয়েছে বলে সন্দেহে হবে না। পরে বস্তাগুলো কেটে তল্লাশি করে ব্যাগের ভিতর ক্যালসিয়াম কার্বনেটের নিচে লুকানো অবস্থায় কিছু কার্টন পাওয়া যায়। কার্টনগুলো কেটে কার্টনের ভিতর বিভিন্ন সাইজের পেনসিল ব্যাটারি ও তালার সন্ধান মেলে। পরবর্তীতে তিন কন্টেইনারের সকল বস্তা কেটে প্রায় ১৭ লাখ পিস পেনসিল ব্যাটারি ও প্রায় ১৮ মেট্রিক টন তালা পাওয়া যায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পণ্যচালানটিতে রাজস্ব ফাঁকির আশঙ্কা প্রায় ৫ কোটি টাকা, যা ক্যালসিয়াম কার্বনেট ঘোষণার আড়ালে ফাঁকি দেয়ার অপচেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলাসহ মানি লন্ডারিংয়ের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও রাজস্ব ফাঁকির সাথে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন